শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

অসুস্থ হয়ে হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদী

আদীব জামাল
আদীব জামাল
অসুস্থ হয়ে হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে পড়ায় গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীকে বিকেল ৫টায় হাসপাতালে আনা হয়েছিল। পরে তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–১ বন্দি আছেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রবিবার বিকেলে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ