দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

২০ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি!

২ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর। কিন্তু শেষ রক্ষা হয়নি রফিকের। ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়ন থেকে মোহাম্মদ রফিক আহাম্মদ পাটোয়ারী (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, ১৯৯৫ সালের একটি প্রতারণা মামলায় জামিনে গিয়ে পালিয়ে যায় রফিক। পরে আদালতে তার অনুপস্থিতিতে ২০০৩ সালে প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় ২ বছরের সাজা ঘোষণা করে। জামিনে যাওয়ার পর থেকেই রফিক দেশে ও বিদেশে গিয়ে আত্মগোপনে চলে যায়। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পাঠাননগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিক উপজেলার পশ্চিম পাঠাননগর এলাকার শেখ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, রফিক ২০ বছর ধরে ২ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ