শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

টাঙ্গাইলে নিম্ন আয়ের পরিবারের মাঝে স্বল্প মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হামুনুর রহমান। প্রত্যেক গ্রাহককে ৪৭০ টাকার বিনিময়ে পাঁচ কেজি করে চাল, দুই লিটার তেল ও দুই কেজি ডাল দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সর্বমোট এক লাখ ৬৮ হাজার ৭১৩ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে ২৬ হাজার ১৪ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে এই স্বল্প মূল্যের পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

শায়লা/ দীপ্ত নিউজ