রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় রাজশাহীর হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি ১৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিবার (১৩ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন রোগী।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন রোগী। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছে ৫৭ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ২৫, ৩০, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৫৭১ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৮ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More