শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর এক যুবককে কুপিয়ে হত্যা, আটক-৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর এক যুবককে কুপিয়ে হত্যা, আটক-৪

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

পূর্বশক্রতা বা জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে। সে পেশায় একজন ট্রাক্টর চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা–বাব হারা মিজানুর রহমান পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। বাড়িতে তার আপন দুই ও একজন সৎ ভাই রয়েছেন। ট্রাক্টর দিয়ে মানুষের জমি চাষ দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন তিনি। শনিবার সারাদিন কাজ শেষে রাতে স্থানীয় বাজারে যায় মিজানুর রহমান।

প্রতিদিনের ন্যায় বাজার থেকে ফিরে বাড়ির পার্শ্ববর্তী মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোবাইল নিয়ে বসে সময় কাটাচ্ছিলো সে। রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাত কয়েকজন দূর্বৃত্ত বিদ্যালয় প্রাঙ্গনে বসে থাকা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তারা মিজানের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মিজানকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ট্রাক্টর চালানো ও জায়গা জমি নিয়ে মিজানের সাথে কিছু লোকজনের বিরোধ ছিলো। ওইসব বিরোধের জেরে হইতো এ ঘটনা ঘটতে পারে। তবে স্থানীয়দের দাবী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যেনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাতিয়ার থানার পুলিশ–পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর জখম করা হয়েছে, এছাড়া শরীরেও আঘাতের চিহৃ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা চারজনকে আটক করেছি।

শায়লা/ দীপ্ত নিউজ