শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৮০.৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৮০.৩৯

ইতিমধ্যে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ পেয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী । এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একযোগে ফল প্রকাশিত হয়।

এরপর বেলা ১১টায় সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বোর্ডভিত্তিক পাসের হার ও জিপিও-৫:

ঢাকা শিক্ষাবোর্ড: পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৪৬৩০৩ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষাবোর্ড: পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬৮৭৭ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ড: পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১৬২৩ জন শিক্ষার্থী।

যশোর: পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০৬১৭ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম: পাসের হার ৭৮ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১৪৫০ জন শিক্ষার্থী।

বরিশাল: পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৩১১ জন শিক্ষার্থী।

সিলেট: পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৪৫২ জন শিক্ষার্থী।

দিনাজপুর: পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭৪১০ জন শিক্ষার্থী।

ময়মনসিংহ: পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩১৭৭ জন শিক্ষার্থী।

 

মাদ্রাসা বোর্ড: পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২১৩ জন শিক্ষার্থী।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

 

শায়লা/ দীপ্ত নিউজ