শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের সহজ জয়

আদীব জামাল
আদীব জামাল
হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের সহজ জয়

হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার (২৭ জুলাই) ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ ক্লাবটির হয়ে গোল করেছেন দুই নতুন সাইনিং জুড বেলিংহ্যাম এবং হোসেলু।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে উত্তাপ ছড়াল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এনআরজি স্টেডিয়ামে দুর্দান্ত এক ম্যাচ উপভোগই করেছে যুক্তরাষ্ট্রের দর্শকরা।

তবে হাইভোল্টেজ ম্যাচটি সহজভাবেই জিতেছে রিয়াল মাদ্রিদ। ২–০ গোলে তারা হারিয়েছে টেন হ্যাগের ইউনাইটেডকে।

প্রথম হাফের ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল। গোলস্কোরার জুড বেলিংহ্যাম। দ্বিতীয় হাফে রদ্রিগোর বদলি হিসেবে নামেন রিয়ালের আরেক নতুন সাইনিং হোসেলু। ম্যাচের ৮৯ মিনিটে এই হোসেলুই রিয়ালের দ্বিতীয় গোলটি করেন। আর তাতেই নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের জয়। গোল করতে না পারলেও আক্রমণে রিয়াল থেকে এগিয়েই ছিল ইউনাইটেড। বল দখলেও এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি।

এই ম্যাচে দুই দলই তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিল।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।