দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় ২য় স্ত্রীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ২য় স্ত্রীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মাগুরায় ২য় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (২৮) নামে এক নরসুন্দরের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাভলু দাস মাগুরা শহরের নিজনান্দুয়ালী পূর্ব পাড়া গ্রামের তপন দাস এর ছেলে।

নিহতের প্রথম স্ত্রী লক্ষ্মী দাস ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর অজান্তে নিহত লাভলু দাস ও তার খালাতো বোন স্মৃতি দাসকে এক বছর আগে গোপনে বিয়ে করে। যেটি একমাস আগে জানতে পারে প্রথম স্ত্রী লক্ষী দাস। শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ভাড়া বাসায় থাকা স্মৃতি দাসের বাড়িতে মাঝে মাঝে যাওয়া আশা করত লাভলু দাস। রবিবার ভোরে স্মৃতি দাস ও লাভলু দাশের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে লাভলু দাস ও স্মৃতি দাস আহত হন। আহত অবস্থায় দুজনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাভলু দাসের মৃত্যু হয়। আহত স্মৃতি দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাভলু দাস শহরের সাজিয়ারা এলাকায় সেলুনের কাজ করতো। তার প্রথম পক্ষের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, দ্বিতীয় স্ত্রী স্মৃতি দাস এর ভাড়া বাসায় লাভলু দাসের সঙ্গে রবিবার সকালে মারামারি হয়। দুজনকে আহত অবস্থায় এলাকাবাসী হাসপাতালে ভর্তি করলে লাভলু দাসের মৃত্যু হয়। স্মৃতি দাস হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

আফ/দীপ্ত নিউজ