শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবানে তিন শ্রমিককে অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে তিন শ্রমিককে অপহরণ

বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি জানাজানি হয়। অপহরণকৃত ব্যাক্তিরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়ার নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২০), ইসমাইল হোসেন(২১) ও ইমাম হোসেন (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বান্দরবান – রাঙ্গামাটি সড়কের ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে ঠিকাদার মিশুর এক‌টি সেত‌ু নির্মাণ কাজের অস্থায়ী লেবার সেড থেকে অস্ত্রের মুূখে তিন নির্মাণ শ্রমিকে বৃহস্প‌তিবার (২০ জুলাই) রাতে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা।

ঠিকাদার মিশু জানান, ২০ জুলাই রাত সাড়ে ৩ টায় একদল সশস্ত্র সন্ত্রাসী তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে একটি অপরিচিত নাম্বার থেকে তাদের মূক্তিপন হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।

বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, অপহরণের খবর শুনেছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে কে বা কারা শ্রমিকদের অপহরণ করছে তা এখনো জানা যায়নি।

ক্যমুই অং/এসএ/দীপ্ত নিউজ