দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সপ্তাহ ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সপ্তাহ ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন

মেহেরপুরে সপ্তাহ ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে বারটার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় মক্কা চক্ষু হাসপাতালে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্রের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর–১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর ড. আহমাদ তাহির হামিদ।

সপ্তাহব্যাপি চলা এই চক্ষু ক্যাম্পে জেলার প্রায় ৫শতাধিক রোগির বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে।

এছাড়া প্রায় ৫ হাজার চোখের রোগিদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারিসহ জেলার বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা রোগিরা সেখানে উপস্থিত ছিলেন।

শায়লা/ দীপ্ত নিউজ