শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে দুই যুগ পর জেলা আ.লীগের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে দুই যুগ পর জেলা আ.লীগের সম্মেলন

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ২৫ বছর পর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের ডাক দেওয়ায় চাঙা হয়ে উঠেছে তৃণমূলের রাজনীতি।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

জেলা আওয়ামী লীগের সম্মেলনকে স্বার্থক ও সাফল্যমণ্ডিত করতে মাসব্যাপি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রায় প্রতিদিন সভা করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান শনিবার চাষাড়াস্থ রাইফেলস ক্লাবে প্রস্তুতিমূলক সভা করেছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন নেতাকর্মীরা। কারা আসছেন জেলা আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে এমন আলোচনা এখন সর্বত্র। সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূলের নেতাকর্মীরা যোগ্য ও কর্মীবান্ধব নেতাদের নেতৃত্বে আনার দাবি জানিয়েছেন।