শিরোনাম
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর সঠিক নয়: ডেপুটি প্রেস সেক্রেটারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এডিস মশার লার্ভা পাওয়ায় মসিকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এডিস মশার লার্ভা পাওয়ায় মসিকের মামলা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার লার্ভা ধ্বংস করতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। এ সময় নগরীর গুলকিবাড়ি এলাকার দুইটি বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের ২ মামলায় ১০ হাজার করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৭ জুলাই) দুপুরে মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসেন রাজীব জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম, এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও পরিস্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এছাড়াও নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

 

মিলন/এসএ/দীপ্ত নিউজ