দীপ্ত নিউজ
জাতীয়

কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ–সভাপতি, সিনিয়র সাংবাদিক ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে স্ট্রোক করে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা।

তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

পত্রিকায় কার্টুন একে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন তিনি। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে তাকে স্মরণ করেছেন।

তিনি সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

 

শায়লা/ দীপ্ত নিউজ