শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

দুই ওপেনারের সেঞ্চুরিতে ৩৩২ রানের বিশাল টার্গেট দিলো আফগানিস্তান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুই ওপেনারের সেঞ্চুরিতে ৩৩২ রানের বিশাল টার্গেট দিলো আফগানিস্তান

চট্রগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। এক প্রান্তে দ্রুতগতিতে রান তুলতে থাকেন রহমানউল্লাহ গুরবাজ। ১২৫ বলে ১৩ টি চার ও ৮ টি ছক্কায় ১৪৫ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। তাদের ওপেনিং জুটি থেকে আসে ২৫৬ রান, যা কিনা আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি। গুরবাজকে সাঝঘরে ফেরান সাকিব আল হাসান। পর পর তিন ওভারে ৩ উইকেট হারায় সফরকারীরা।

আরেক ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ১১৯ বলে ১০০ রানের ইনিংস। তবে শেষ ১২ ওভারে নিয়মিত উইকেট তুলে নিয়ে রানের লাগাম কিছুটা টেনে ধরতে সক্ষম হয় টাইগার বোলাররা। টাইগারদের হয়ে মুস্তাফিজ, হাসান মাহমুদ, সাকিব ও মিরাজ নেন ২ টি করে উইকেট।

এই ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভাঙতে হবে। এর আগে ২০১৯ বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩২২ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।

ইমাম/দীপ্ত নিউজ