শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

৪ কেজি গাঁজা সহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪ কেজি গাঁজা সহ যুবক গ্রেফতার
গাঁজা সহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় ৪ কেজি গাঁজা সহ রুবেল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত আটটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিশকানি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল আমতলী উপজেলার আবদুল মান্নানের ছেলে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, রুবেল এক পেশাদার মাদক ব্যবসায়ী। আমতলী থেকে স্কুল ব্যাগে করে এসব গাঁজা ওই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার এক নারীর কাছে পাইকারি বিক্রির জন্য আনার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত সংবাদ