শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার মার্তিনেজ এখন বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার মার্তিনেজ এখন বাংলাদেশে
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মার্টিনেজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ এখন বাংলাদেশে। সোমবার (৩ জুলাই) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ফান্ডেডনেক্সট নামে আইটি প্রতিষ্ঠান বাংলাদেশ মার্টিনেজের সফরের পৃষ্ঠপোষকতা করেছে। এই মুহূর্তে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মার্টিনেজ। যেখানে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জুনাইদ আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা উপস্থিত আছেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন মার্টিনেজ। এরপর দুপুরে বিশ্বকাপজয়ী গোলরক্ষক সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

বিকেলের বিমানে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মার্টিনেজ। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা সফর করবেন তিনি। পাশেই বাংলাদেশ হওয়ায় নিজে থেকেই ঢাকায় আসার আগ্রহ দেখান আর্জেন্টাইন গোলরক্ষক। সেই সূত্রে কলকাতায় যাওয়ার আগে ১১ ঘণ্টার জন্য ঢাকায় এসেছেন মার্তিনেজ। তবে যাদের টানে ঢাকায় আসা, সেই সমর্থকদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ নেই তার।

ফান্ডেডনেক্সটের কর্ণধার আবদুল্লাহ জায়েদ বলেন, ‘মার্তিনেজের এই সফর মূলত কলকাতাকে কেন্দ্র করে। ঢাকায় খুব কম সময় থাকবেন, তার ওপর আবার এমন লম্বা জার্নি করে আসছেন। পাবলিক প্রোগ্রামের ঝক্কিতে তাই আর যেতে চাইনি।’

বিকেলে ৪টা ৪০ মিনিটে ঢাকা ছেড়ে কলকাতায় রওনা হওয়ার কথা মার্তিনেজের। সেখানে আগামীকাল বেশ কিছু প্রোগ্রামে অংশ নেবেন তিনি। এর মধ্যে আছে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে ‘তাহাদের কথা’ নামের একটা অনুষ্ঠান আর মোহনবাগান ক্লাবে গ্যারি সোবার্স, পেলে ও ম্যারাডোনার নামে গেটের উদ্বোধন এবং প্রদর্শনী ম্যাচে উপস্থিতি।

এসএ/ দীপ্ত নিউজ