শিরোনাম
দীপ্ত নিউজ
বাজার দর

নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১ জুলাই) খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করে। অনেক বছরের স্টাবলিশ, যার ফলে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি সরকারিভাবে।’

তিনি আরও বলেন, ‘এক কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী দামে খাবার দিচ্ছি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য।’

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এসএম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।