দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

১৩ ঘণ্টা পর সমুদ্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৩ ঘণ্টা পর সমুদ্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
সমুদ্রে নিখোঁজ হওয়া কিশোরের লাশ ১৩ ঘন্টা পর উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর নাবিলের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৩ ঘণ্টাা পর শুক্রবার (৩০ জুন) রাত ১২টার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে ওই দিন বেলা ১১টার দিকে সৈকতের একই স্থানে নিখোঁজ হয়েছিল নাবিল। সে কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। এবার ঢাকার একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস বলেন, শুক্রবার সকালে নাবিল চাপলী গ্রামের তার নানাবাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে গোসলে নামে। এ সময় নাবিল স্রোতের টানে সাগরে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে রাতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

মো. ইমরান/পূর্ণিমা/দীপ্ত সংবাদ