শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে বাস চাপায় এক সার ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে বাস চাপায় এক সার ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় আবুল হোসেন তালুকদার নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর–পাবনা মহাসড়কের আহমেদপুর এলকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআই সারের ডিলার।

স্থানীয়রা ও ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মবকর্তা মাসুদ রানা জানায়, মঙ্গলবার সকালে সার ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার বাড়ি থেকে মোটরসাইলে করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে আহমেদপুর এলাকায় রাহেলা মেমোরিয়াল হাসপাতালের সামনে বেপরোয়া গতির একটি অজ্ঞাত বাস মোটরসাইকেল সহ আবুল হোসেন তালুকদারকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন তালুকদারের মৃত্যু হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ