বেনাপোলে পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছ। সোমবার (২৬ জুন) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুইজন মেয়র প্রার্থী ও বাষট্টি জন কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান পেয়েছেন টেলিফোন প্রতীক।

এছাড়া ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৪৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামী ১৭ জুলাই এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রোয়োগ করবেন।

জুবায়ের আহমেদ/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More