১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। রবিবার (২৫ জুন) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মোহাম্মদ আলী, ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, প্যানেল চেয়ারম্যান মুজিবর প্রমুখ।
চন্দন শীল মুক্তিযোদ্ধাদের সাহস ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে গর্ব অনুভব করি।
তিনি আরও বলেন, মনে রাখবেন জেলা পরিষদ আপনাদের পাশে সব সময় থাকবে। ৭১ সালে যেই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছিলেন, সেই চক্র যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
গৌতম সাহা/এসএ/দীপ্ত নিউজ