শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে বেরিয়ে এলো ফেনসিডিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে বেরিয়ে এলো ফেনসিডিল

হাইওয়ে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার থেকে বেরিয়ে এলো ৪৯ বোতল ফেনসিডিল। বুধবার (২১ জুন) সকালে ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনায় গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন (৩৮) কে তাৎক্ষণিক আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের মুমিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২১ জুন বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ সদস্যরা মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারকে থামানোর সিগনাল দিলে দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশও পিছু নিয়ে ওই গাড়িকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে গাড়িটি ফতেহপুর রাস্তার মাথায় হঠাৎ ইউটার্ণ নিতে চাইলে ডিভাইডারের সাথে আটকে যায়। তাৎক্ষণিক পুলিশ চালককে আটক করে। ওই গাড়ি থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আটককৃত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ