শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর

 

 

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বরিশালকে এক সময় প্রাচ্যের ভেনিস বলা হতো। গত ১০ বছরে তেমন কোন উন্নয়ন না হওয়ায় সেই ভেনিস ভেনিশ (শেষ) হয়ে গিয়েছিলো।

বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে সাথে নিয়ে বরিশালের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেস্ট হওয়ার কথা বলেন তিনি।

বরিশালের সাংবাদিকদের সাথে মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রুত খাল খননের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করা হবে।

সদ্য সমাপ্ত বরিশাল সিটি নির্বাচনের পালাবদলের পর নগরীর বিভিন্ন হাটবাজার দখলবাজী শুরু হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে একজন সব কিছু কুক্ষিগত করে রাখতেন। এখন থেকে যার যার সেক্টর তারা নিয়ন্ত্রন করবে। নিয়মানুযায়ী কাজ হবে। তিনি বলেন, আমি দখলবাজী, টেন্ডারবাজী করতে আসি নাই। অতীতে করিনি, আগামীতেও করবো না। আমার লোকজন কোথাও টেন্ডারবাজী করলে তাও বরদাশত করবো না। এতে আমার সাথে কোন লোক থাকুক আর না থাকুক।

এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

মর্তুজা জুয়েল/ আল /দীপ্ত সংবাদ