বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্ব বাবা দিবস’ আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করেন। বাবার প্রতি ভালোবাসা জানাতে সারা বিশ্বেই পালিত হয় দিনটি। বাবা দিবসের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চার্চের মাধ্যমে দিনটির প্রচলন।

ওয়াশিংটনের ভ্যাংকুবারে প্রথম বাবা দিবস পালন করা হয়। তবে সাধারণ মত, বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোড। যখন তার বয়স ১৬, তখন তার মা ষষ্ঠ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। পরিবারে সোনারই ছিলেন একমাত্র কন্যা। পূর্ব ওয়াশিংটনের এক গ্রামের ফার্মে এরপর থেকে ডোডের বাবা নবজাতকসহ পাঁচটি সন্তান মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নেন। সোনার বড় হওয়ার পর অনুভব করলেন, ছয়টি সন্তান একা একা মানুষ করতে কী ভীষণ পরিশ্রমই না তার বাবাকে করতে হয়েছে। উইলিয়াম তার মেয়ের চোখে ছিলেন সাহসী, নিঃস্বার্থ একজন ভালো বাবা, যিনি সন্তানদের জন্য নিজের সব সুখশখ, আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন। সোনার স্মার্ট বিয়ে করেন জন ব্রোস ডোডকে। তাদের সন্তান জ্যাক ডোড জন্মের কিছুকাল পরে সোনারের স্বামীও মারা যান। এ অবস্থায় বাবা আর মেয়েতে মিলেই পুরো জীবন পার করে দেন তারা।

আমি যত এলোমেলো ভুলের অভিধান বাবা তুমি আমার কাছে সহজ সমাধান, জীবনের টানাপোড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি, বাবার কাছে হইনা কালো আমি কোনোদিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি।

বাবা শব্দটি দুই অক্ষরের হলেও এর দায়িত্ব বিশাল। বাবা মানে হার না মানা এক সুপার হিরো, বাবা সকল সন্তানের কাছে অন্যতম এক ভালোবাসা।

বাবারা অনেক পরিশ্রমী হয় পায়ের ঘাম মাথায় ফেলে কষ্ট করে টাকা নিয়ে আসে শুধু মাত্র সন্তানের মুখে হাঁসি ফুটানোর জন্য। নিজে দামি পোশাক না পরে সন্তানকে পড়ায়, বাবা চায় না তার সন্তানরা অন্যদের থেকে কোনো কিছু কম পাক। বাবা তার জীবনের সব টুকু দিয়ে হলেও পূরণ করে সন্তানের আবদার।

পৃথিবীতে যদি কোনো পুরুষ এর ভালোবাসা দেখে থাকি সেটা আমার বাবা,,পৃথিবীতে যদি কোনো মহানায়ক দেখে থাকি সেটাও আমার বাবা। শূন্য পকেটেও বাবাকে কখনও বলতে শুনিনি এটা পারবোনা। আমার বাবার চাইতে ধনী কাউকে দেখিনি। বাবাকে কখনও হেরে যেতে দেখিনি, বার বার হেরে গিয়েও আমাকে ভালো রাখার জন্য জিতে ফিরে এসেছে।

 

বাবাকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসটাও লিখলে শেষ হবে না,বাবাকে নিয়ে হাজার লেখলেও লেখা হবে না

আমি গর্বিত আমি এক শ্রেষ্ঠ বাবা পেয়েছি, আমি গর্বিত আমি আমার বাবার আদর্শ সন্তান হতে পেরেছি।

 

ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। ভালোবাসি বাবা।

 

আল আমিন/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More