শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সিনেমাকে বিদায় জানাচ্ছেন কাজল !

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিনেমাকে বিদায় জানাচ্ছেন কাজল !
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি তার টুইটারে একটি পোস্টের পর থেকে সিনেমাকে বিদায় জানানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কাজল তার টুইটারে ইংরেজিতে একটি লাইন লেখেন।

যার বাংলা অর্থ দাঁড়ায়, যখন আপনি প্রতিশ্রুতিগুলো গুটিয়ে ফেলেছেন এবং এর মধ্যে একটি নিঃশ্বাস ফেলছেন! 

মুহূর্তেই ভরে ওঠে পোস্টের কমেন্ট বক্স। ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কিত সবাই দুঃখ প্রকাশ করতে শুরু করেন। নেটিজেনদের অনেকে ধরেই নেন, ক্যারিয়ারের কারণে নিজের সংসার, সন্তানকে সময় দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমে শনিবার (১৭ জুন) খোলাখুলিভাবে কথা বলেন অভিনেত্রী । অভিনেত্রী বলেছেন, সবাই এ খবরে এত ভেঙে পড়েছেন দেখে ভালো লাগছে। আপনাদের গভীর ভালোবাসায় আমি সত্যি কৃতজ্ঞ। আমাকে এমন করেই ভালোবাসবেন।

কাজল আরও জানান, ভক্তদের ভালোবাসার কারণে এখনই তিনি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন না। বরং লম্বা সময় ধরেই কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে একই সঙ্গে তামিলম তেলেগু, হিন্দিসহ অনেক ভাষায় অভিনয় করা গুণী এ অভিনেত্রী।

এসএ/দীপ্ত নিউজ