দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা গ্রেফতার
গ্রেফতার বিএনপি নেতা

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে ধানবান্ধিস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষ্যে মঞ্চে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন রাশিদুল হাসান ।

এক পর্যায়ে তিনি স্লোগানে বলেন, ‘এ লড়াই হাসিনা মারার’।

পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ বলেন, ঘটনার পর শুক্রবার (১৬ জুন) রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ মামলা করেছেন। শনিবার (১৭ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে রাশেদুল হাসানকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি।

সিরাজুল ইসলাম/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।