শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

কম্বোডিয়াকে ১-০ গোলে হারাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কম্বোডিয়াকে ১-০ গোলে হারাল বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মজিবুর রহমান জনির একমাত্র গোলে কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দু‘দল। ম্যাচের ২৫তম মিনিটে ডান পাশ থেকে ফয়সাল আহমেদ ফাহিমের দেওয়া লম্বা ক্রস থেকে পাওয়া বল ডি–বক্সের ভেতরে একা পান জনি। সুযোগ কাজে লাগিয়ে বল ঠেলে দেন কম্বোডিয়ার জালে।

এরপর ম্যাচের পুরো সময় জুড়ে আক্রমণ ও বল দখলে এগিয়ে থেকেও ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক কম্বোডিয়া। এক্ষেত্রে বাংলাদেশকে বেশ কয়েকবার বিপদ থেকে মুক্ত করেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রথমার্ধের চেয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ দল।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দুর্দান্ত শুরু করেছে জামাল ভূঁইয়ার দল।

 

ইমাম/দীপ্ত নিউজ