শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের দ্য ওভালে ভারতকে ২০৯ রানের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা।

এর আগে ফাইনালের প্রথম দিন টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। ৪৪৪ রানের বড় লক্ষ্য তাড়ায় স্কোরবোর্ডে ২৩৪ রান তুলে অলআউট হয় ভারত।

 

আরও পড়ুন: ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জয় করল ম্যানচেস্টার সিটি 

 

৩ উইকেটে ১৬৪ রান নিয়ে ভিরাট কোহলী ও আজিঙ্কা রাহানে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল। দুই দলই তখনও ম্যাচে থাকলেও শেষদিনে শুরু থেকেই দাপট ছিল অজি পেসারদের। স্কট বোল্যান্ডের করা প্রথম ওভারেই ছিল সেটার আভাস। মেইডেন ওভারে শুরু করা এই পেসারের তাপেই শেষ পর্যন্ত পুড়েছে ভারত!

এর ফলে প্রথমবার ফাইনাল খেলতে নেমেই শিরোপার দেখা পেল অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়ন হয়ে নতুন একটা রেকর্ডও গড়েছে অজিরা। ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র দল হিসেবে তিন সংস্করণের ক্রিকেটে একই সময়ে চ্যাম্পিয়নের স্বাদ পেল তারা।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।