শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত

মাগুরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকালে জেলার সার্কিট হাউস মিলনায়তনে এ সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ সেমিনার ও মতবিনিময় সভায় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার পাভেল দাস। সেমিনার ও মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মো. কাশেমুর রহমান শ্রাবণ/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।