শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

নৌকাকে হারাতে হাতপাখাকে ৩ কোটি টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নৌকাকে হারাতে হাতপাখাকে ৩ কোটি টাকা!
ছবি: সংগৃহীত

সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে হারাতে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমকে ৩ কোটি টাকা দিয়েছেন বরিশাল আওয়ামী লীগের অভিভাবক, এমন অভিযোগে তোলপাড় পুরো বরিশাল।

রবিবার (৪ জুন) ফেসবুক লাইভে এমনই অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগ নেতা বরিশাল সিটির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান।

‘নৌকাকে হারাতে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমকে ৩ কোটি টাকা উৎকোচ দিয়েছেন বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ’, সংবাদ সম্মেলন ডেকে তিনি এই অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, ‘নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে পরাজিত করতে হাতপাখার প্রার্থীকে তিন কোটি টাকা উৎকোচ দেয়া হয়েছে। নৌকার মনোনয়ন থেকে বাদ পড়ায় সাদিক আবদুল্লাহ ও তার পিতা হাসানাত আবদুল্লাহ ঢাকায় ডেকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে তিন কোটি টাকা দিয়েছেন। যাতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত পরাজিত হন।‘

এরপর মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় শরীফ আনিছুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। দপ্তর সম্পাদক হেমায়েতউদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের তথ্যটি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে তার মিথ্যাচার এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

বক্তব্যটি নিয়ে হাতপাখার সমর্থকদের মধ্যেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার বলে তাদের দাবি। মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, তিনি এ ঘটনায় মামলা দায়ের করবেন। কোন লেনদেন হলে দুদকের হস্তক্ষেপ চান তিনি।

 

মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ