শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
সারাদেশ

মাগুরায় কৃষক হত্যা মামলার ৩ আসামীর ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় কৃষক হত্যা মামলার ৩ আসামীর ফাঁসির আদেশ

 

মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার ৩ আসামীকে মঙ্গলবার (৬ জুন) ফাঁসির আদেশ দিয়েছেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন।

দন্ড প্রাপ্তরা হচ্ছেন কোটভাগ গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সবুর, একই গ্রামের গহর মুন্সীর ছেলে হাবিবুর রহমান, একই গ্রামের ইমানুদ্দিনের ছেলে বুলু মিয়া। রাষ্ট্র পক্ষের আইনজীবী মশিয়ার রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে সাহেব আলী ও তার বাবা আমজাদ আলীকে নিয়ে কৃষি কাজে কোটভাগ গ্রামে তাদের নিজস্ব ফসলী ক্ষেতে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় পৌছলে গ্রাম্য দলাদলির পূর্ব বিরোধের জের ধরে আসামী আব্দুস সবুর, হাবিবুর রহমান, বুলু মিয়াসহ অন্যরা তাদের গতিরোধ করে। পাশাপাশি সাহেব আলীকে রড ও ধারালো বল্লমের আঘাতে নির্মমভাবে হত্যা করে।

এই ঘটনায় আমজাদ আলী আব্দুস সবুরসহ ৩৬ জনকে আসামী করে শালিখা থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশি চার্চশীট, ১৫ জনের স্বাক্ষ্যসহ বিভিন্ন তথ্য প্রামণের ভিত্তিতে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ এই রায় ঘোষণা করেন। রায়ে আব্দুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়াকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।

৩২ জন আসামীকে দেয়া হয়েছে বেকসুর খালাস। জাকির হোসেন নামে একজন আসামী ইতিমধ্যে মারা গেছেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

 

 

 

কাশেমুর/আল/দীপ্ত সংবাদ