শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাড়িতে আশ্রয় নিয়ে শিশু অপহরণ, ১৫ হাজার টাকায় বিক্রি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়িতে আশ্রয় নিয়ে শিশু অপহরণ, ১৫ হাজার টাকায় বিক্রি!

প্রথমে নিজেকে অসহায়–অনাথ পরিচয় দিয়ে বাড়িতে আশ্রয় প্রার্থনা করে জাফর। ২০ দিনের মাথায় পরিবারের বিশ্বস্ততা অর্জন করে ১৪ মাস বয়সী শিশু শাহ জাহানকে অপরহরণ করে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি।

শনিবার (২৭ মে) এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

আইনশৃঙ্খলা বাহীনির সাঁড়াশি অভিযানে অপরহরণ হওয়া শিশুকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় এক মহিলাকে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম প্রেস বিফ্রিং করে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে শেখ মো. সেলিম জানান, ২৭ মে সকালে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ছেলে শাহ জাহান নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে ফয়জুদ্দিন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ উদ্ধারে তৎপর হয়। গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান পরিচালনা করে ঐ শিশুকে উদ্ধার করে। নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের মমতা বেগম (৪৫) নামের এক মহিলার বাড়ি থেকে শিশু উদ্ধার করা হয়। এসময় ঐ মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় ।

তিনি আরও জানান, ‘অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর প্রকৃত পরিচয় গোপন করে ভিকটিম শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করে। পরিকল্পনা করে জাফর নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে অবস্থান নেয়। প্রায় ২০ দিন বাড়িতে অবস্থান করে বিশ্বস্ততা অর্জন করে গত ২৭ মে সুযোগ বুঝে ঐ শিশুকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ে কৃত মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়।’

এদিকে পলাতক আসামি জাফরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।