শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে এক বছরে জন্ম নিয়েছে ২২ হাজার শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে এক বছরে জন্ম নিয়েছে ২২ হাজার শিশু
প্রতীকী ছবি

সিলেটে গত এক বছরে ২২ হাজার ৫৮৬ জন নারী সন্তান প্রসব করেছেন। এর মধ্যে ৩৭ দশমিক ৬৬ শতাংশ হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে। যদিও আন্তর্জাতিক মানদণ্ডে তা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে থাকার কথা। এমন প্রেক্ষাপটে রবিবার (২৮ মে) সারাদেশের মতো সিলেটেও পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস।

দিসবটিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি সিলেটের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বহির্বিভাগে গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব এবং মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য পরামর্শ দেওয়ার নির্দেশনা রয়েছে সিভিল সার্জন কার্যালয় থেকে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ২০২২ সালে জেলায় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন ১৪ হাজার ৮০ জন এবং স্বাভাবিক প্রসব করেছেন ৮ হাজার ৫০৬ জন। সরকারি হাসপাতালগুলোর তুলনায় বেসরকারি হাসপাতালগুলোতে স্বাভাবিক প্রসবের হার কম। সরকারি হাসপাতালে প্রায় ৮০ শতাংশ স্বাভাবিক এবং ২০ শতাংশ অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হয়ে থাকে। বেসরকারি হাসপাতালগুলোতে ঠিক এর উল্টো চিত্র দেখা যায়।

চিকিৎসকেরা বলছেন, একজন নারীকে গর্ভাবস্থায় (প্রসবের আগপর্যন্ত) অবস্থায় চারবার চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এর মধ্যে গর্ভকালীন এক থেকে দুই মাসের মধ্যে একবার, চতুর্থ মাসে একবার, ষষ্ঠ ও অষ্টম মাসে আরও দুইবার। ২০২২ সালের সরকারি হিসাব অনুযায়ী, গর্ভকালীন অবস্থায় একবার হলেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ২১ হাজার ২৪ জন। নিয়ম অনুযায়ী চারবার চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ৫ হাজার ৫০০ জন। আগের থেকে এ হার বাড়ছে।

ইভান/এমি/দীপ্ত নিউজ