শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামের আগেই লঙ্কান লিগে সরাসরি দল পেলেন সাকিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) দল পেয়েছেন বাংলাদেশ টি২০ ও টেস্ট দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। এই আসরের নিলামের আগে সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

আগামী মাসে এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এলপিএলের চতুর্থ আসর পর্দা উঠবে ৩০ জুলাই। কলম্বো ও ক্যান্ডিএই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। গত ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখানোর সুযোগ ছিল। নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন।

তবে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে ড্রাফটে ওঠা ক্রিকেটারদের তালিকায়।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More