শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
খেলা

নিলামের আগেই লঙ্কান লিগে সরাসরি দল পেলেন সাকিব

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নিলামের আগেই লঙ্কান লিগে সরাসরি দল পেলেন সাকিব

আসন্ন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) দল পেয়েছেন বাংলাদেশ টি–২০ ও টেস্ট দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। এই আসরের নিলামের আগে সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

আগামী মাসে এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এলপিএলের চতুর্থ আসর পর্দা উঠবে ৩০ জুলাই। কলম্বো ও ক্যান্ডি– এই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। গত ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখানোর সুযোগ ছিল। নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন।

তবে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে ড্রাফটে ওঠা ক্রিকেটারদের তালিকায়।

আল/দীপ্ত সংবাদ