শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রকাশ্যে পিস্তল হাতে মিছিলে এমপি, সমালোচনার ঝড়

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রকাশ্যে পিস্তল হাতে মিছিলে এমপি, সমালোচনার ঝড়

চট্টগ্রামের বাঁশখালীতে প্রকাশ্য রিবলবার হাতে নিয়ে মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক আলোচনার–সমালোচনার জন্ম দিয়েছ চট্টগ্রাম–১৬ আসন বাঁশখালী‘র সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সোমবার (২২ মে) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ।

এসময় মিছিলের অগ্রভাগে অস্ত্রহাতে এমপি মোস্তাফিজকে দেখা যায়। মিছিলের ভিডিওটি এমপি‘র ভেরিফাইড ফেসবুক পেইজেও আপলোড করা হয়েছে। মুহুর্তে ছড়িয়ে পড়ে ভিডিওটি জন্ম দেয় আলোচনা–সমালোচনার।

প্রকাশ্যে রিভলবার নিয়ে মিছিল করার বিষয়ে জানতে এমপি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি।

এ ব্যপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, এটা এমপি মোস্তাফিজের লাইসেন্স করা রিবলবার, ওনার নিরাপত্তার জন্য নিতে পারে এখানে অপরাধের কিছু নেই। একই সময়ে বিএনপির একটি মিছিল বের হতে পারে এমন সংবাদ ওনার কাছে ছিল। তাই তিনি এটি হাতে রেখেছেন বলে পুলিশের ওসিকে জানান।

রুনা আনসারী আফ/দীপ্ত নিউজ