শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরের একডালা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাণীনগরের একডালা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা। ছবি: দীপ্ত

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের ২০২৩–২৪অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সভার আয়োজন করা হয়।

সভায় রাজস্ব খাতে ২১ লাখ ৫০ হাজার ও উন্নয়নখাতে ৮৪ লাখ ৫০ হাজার মোট ১ কোটি ৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেন একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলী।

এসময় আরে উপস্থিত ছিলেন একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দ, ইউনিয়ন পরিষদের সচিব সেলিনা আখতার বানু, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলী বলেন, একটি ইউনিয়ন পরিষদের প্রধান আয়ের উৎস হচ্ছে ট্যাক্স আদায়। উপজেলার অন্যান্য পরিষদের আয়ের উৎস হিসেবে হাটসহ অন্যান্য স্থাপনা রয়েছে কিন্তু একডালা ইউনিয়নের ছোট্ট একটি গুয়াতার হাট ছাড়া অন্য আর উল্লেখ্যযোগ্য কিছু নেই। তাই পরিষদের সবাইকে স্থানীয় ভ্যাট ও ট্যাক্স আদায়ে যত্নশীল হতে হবে। সময়মতো পরিষদকে কর প্রদান করতে বাসিন্দাদের সচেতন করতে হবে।

তবেই পরিষদের সকল সদস্যদের সম্মানী ভাতা প্রদান করাসহ সরকারের প্রদান করা উন্নয়ন বরাদ্দের সঙ্গে ওই আদায়কৃত অর্থ যোগ করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজকে তরান্বিত করার প্রতি সবাইকে আহবান জানান তিনি।

 

আব্দুর রউফ রিপন/এফএম/দীপ্ত নিউজ