শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত
দর্শনা সীমান্তে বিজিবি- বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচের সদস্য। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি– বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকাল ৪ টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের নিকট আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এই প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন নদীয়া জেলার ৫৪ নং বিএসএফ ব্যাটেলিয়ানের কমান্ডার হার্মিত সিং সানি ও সেকেন্ডেইন কমান্ড জাগদেভ শিং। বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা–৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহিদুর রহমান ও সহকারী পরিচালক শেখ ইমরান আলী।

ভলিবল খেলায় ভারতীয় বিএসএফের ২৪ জন সদস্যের একটি দল অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিজিবির চুয়াডাঙ্গা–৬ ব্যাটালিয়ানের ২৩ জন সদস্য একটি প্রতিনিধ দল উপস্থিত ছিলেন। তিব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ভারতের বিএসএফ দল ২–১ সেটে বিজয়ী হয়।

পরে ভারতীয় দলের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা–৬ বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহিদুর রহমান ও ভারতীয় ৫৪ নং বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডার হার্মিত সিং সানি। খেলা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারতীয় বিএসএফ দল সীমান্ত দিয়ে ভারতে ফিরে যায়।

 

জান্নাতুল আওলিয়া/্এফএম/দীপ্ত নিউজ