শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের মূল্য বাড়াচ্ছে ‘ডিও স্লিপ’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের মূল্য বাড়াচ্ছে ‘ডিও স্লিপ’

অদৃশ্য এক কাগজের মাধ্যমে ব্যবসা চলে চট্টগ্রামের খাতুনগঞ্জে। যেটিকে বলা হয় ডিও বা ডেলিভারি অর্ডার স্লিপ। এ পদ্ধতিতে একটি পণ্যের মূল্য ১০টির বেশি হাত ঘুরতে ঘুরতে বেড়ে যায় বহুগুণ। সেই ডিও ব্যবসার সোনামিয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে কারসাজি লুকাতে দোকানের লাইট ও সাটার বন্ধ করে ভূতুড়ে পরিবেশ সৃষ্টি করে দোকানিরা।

নিজেদের গোপনীয়তা রক্ষায় এমন প্রতারণা আশ্রয় নেয় ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি চট্টগ্রামের খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেটের ডিও ব্যবসায়ীরা।

নির্বাহী হাকিম ওমর ফারুক বলছেন, অদৃশ্যভাবে চলে এ ব্যবসা। ডিও বা ডেলিভারি অর্ডার বিভিন্ন হাত ঘুরতে ঘুতেই বেড়ে যায় পণ্যের আকাশ ছোঁয়া দাম। এসময় ডিও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে বাজার অস্থিরতার পেছনে ডিও সম্পৃক্ততার আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান নির্বাহী হাকিম।

রবিবার (২১ মে) দুপুরে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও দামবিহীন রশিদে পেঁয়াজ বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১৫ টাকা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বলছেন দ্রুত সময়ে আমদানি না করলে এর দাম আরো বাড়তে পারে, তবে হুট করে এলসি খুলে পেঁয়াজ আমদানি করলে পাইকারি ব্যবসয়ীরা বড় লোকসানে পড়বেন।

এদিকে খাতুনগঞ্জের ডিও ব্যবসায়ী ও মধ্যস্বত্তভোগীদের কারসাজি চিহ্নিত করতে তাদের তালিকা করা হচ্ছে বলে জানান নির্বাহী হাকিম।

 

রুনা আনসারী/এমি/দীপ্ত নিউজ