শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থা কালের সাক্ষী ‘মাচাইন মসজিদ’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থা কালের সাক্ষী ‘মাচাইন মসজিদ’
মাচাইন মসজিদ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে ছয়শো বছরের পুরনো মাচাইন মসজিদ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দিন দিন মলিন হয়ে যাচ্ছে। জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদটির মূল অংশের ওপর রয়েছে তিনটি গম্বুজ। উত্তর ও দক্ষিণ পাশের গম্বুজের চেয়ে মাঝের গম্বুজটি একটু বড়।

মসজিদটির মূল অংশের ওপর রয়েছে নিখুঁত খাঁজকাটা কারুকাজ। প্রতিটি দেয়ালে প্রচুর কারুকাজ রয়েছে, যা সবার দৃষ্টি কাড়ে। জানা যায়, মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি ও সাদা সিমেন্ট। কালের সাক্ষী হয়ে টিকে আছে মসজিদটি।

কিন্তু মুসলিম ঐতিহ্যের চোখজুড়ানো এই শৈল্পিক স্থাপনাটি পৃষ্ঠপোষক, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে রয়েছে। ফলে মসজিদটির সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ছে।

বাংলার স্বাধীন সুলতানী শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিলো পুরাকীর্তির ত্রি–গম্বুজ বিশিষ্ট ও আকর্ষণীয় শিল্প মণ্ডিত সুপ্রাচীন মাচাইন শাহী মসজিদ। শিলালিপি অনুযায়ী মসজিদটি ১৫০১ খ্রিষ্টাব্দের শেষ ভাগে হোসেন শাহ্ কর্তৃক নির্মিত হয়েছিল ।

শাহী মসজিদের ইমাম হাফেজ মো: মিজানুর রহমান বলেন, “আমি দীর্ঘ ১৮ বছর যাবৎ এই শাহী মসজিদে ইমামতি করে আসছি এটা আসলে আমার সুভাগ্য ,এ জন্য মহান আল্লার কাছে লাখ কোটি শুকরিয়া। অনেক দূর দূরান্তের মুসুল্লিরাও এ মসজিদে নামাজ আদায় করতে আসেন।”

মাচাইন শাহী মসজিদ কমিটির সহ–সভাপতি মোঃ বাবুল হোসেন চৌধুরী বলেন, “মসজিদ ও মাজারটি মানিকগঞ্জ জেলার কালের সাক্ষী হয়ে আছে। এ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আরো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ–পরিচালক হারেজ সিনহা বলেন , “আমাদের এই জেলায় প্রায় ২৪ শতাধিকের বেশী মসজিদ রয়েছে । তবে মাচাইন মসজিদটি দেখতে বিভিন্ন জেলা থেকে লোক আসেন। মসজিদটিতে নিয়মিত নামাজ আদায়ের সকল ব্যবস্থা রয়েছে।”

জাহিদুল হক চন্দন/এফএম/দীপ্ত নিউজ