শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে চার দিনব্যপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
পিরোজপুরে চার দিনব্যপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় চার দিনব্যাপী গরু মোটাতাজাকরণ কর্মকাণ্ডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা মনজুর এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম। বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানি থানা অফিস ইনচার্জ এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম খান, ইন্দুরকানি প্রেসক্লাব সভাপতি এস এম ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সহ আরো অনেকে।

এ সময় বক্তারা গরু মোটাতাজাকরণের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরেন এবং সঠিক নিয়মে কিভাবে গরু মোটাতাজাকরণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষকদের সঠিক তথ্য দেয়ার জন্য অহবান জানান।

কবির হোসেন/এফএম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।