শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্ব মেট্রোলজি দিবস আজ
ছবি: সংগৃহীত

বিশ্ব মেট্রোলজি (পরিমাপ) দিবস আজ। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। এবার দিবসটির প্রতিপাদ্য ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’।

শনিবার (২০ মে) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক বাণী দিয়েছেন।

এ কর্মসূচির অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ প্রচার–প্রচারণামূলক কার্যক্রম নেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় বিএসটিআই’র প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

 

এফএম/দীপ্ত নিউজ