শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আশুলিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আশুলিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত শাহিন বাবু

ঢাকার আশুলিয়া থেকে হৃদয় (২০) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের ঘটনার অন্যতম আসামি মোঃ শাহীন বাবু (২৬) নামের এক যুবককে নওগাঁর মহাদেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৫, সিপিসি–৩ (জয়পুরহাট ক্যাম্প) এবং র‌্যাব–৪, সিপিসি–২ সাভার।

সে অপহরণের পর নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামরায়পুর এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেপ্তারকৃত শাহিন বাবু পার্শ্ববর্তী উপজেলা পোরশার ঘাটনগর মোল্লাপাড়া গ্রামের মোঃ মুসা আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ০৮ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ হৃদয় নিখোঁজ হলে তার বাবা ফজলুল মিয়া আশুলিয়া থানায় জিডি পূর্বক র‌্যাব–৪, সিপিসি–২ সাভার ক্যাম্প বরাবর একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগে ফজলুল মিয়া বলেন, তার ছেলে হৃদয়কে অজ্ঞাতনামা ব্যক্তি অপহরণ করেছে এবং মুক্তির বিনিময়ে ৫০ লক্ষ টাকা দাবি করেছে। অন্যথায় ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব–৪, সিপিসি–২ সাভারের গোয়েন্দা দল ভিকটিম হৃদয়ের অপহরণ রহস্য উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার ও অপহৃত ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে তৎক্ষণাৎ অভিযোগের ছায়াতদন্ত শুরু করে। পরে র‌্যাব–৪, সিপিসি–২ সাভারের গোয়েন্দা দল অপহরণকারী পরান, বাপ্পি ও তাদের অন্যান্য সহযোগীর বিষয়ে নিশ্চিত হয়ে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে হৃদয়কে অপহরণ ও হত্যাকান্ডের মূলহোতা পরাণকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানান যে, আসামি পরাণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঙ্গীয় বাপ্পি, আকাশ ও শাহীনের সহায়তায় ভিকটিম হৃদয়কে শ্বাসরোধ করে হত্যা করে। সে আরো জানায় তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল পরাণ দরিদ্র হলেও তারা একই সাথে চলাফেরা করতো। এরপর হৃদয়ের পারিবারিক অবস্থা ভালো থাকায় তাকে অপহরণ করে পরিবারের নিকট হতে মোটা টাকা দাবি করার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ০৮ মে দুপুুরের খাবারের পর আড্ডা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হৃদয়কে আটকে রেখে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন হতে তার বাবাকে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও মুক্তি পণের টাকা না পেয়ে তারা সংঘবদ্ধভাবে তার মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ধ্যায় লাশ বস্তাবন্দী করে সুকৌশলে ঘটনাস্থল হতে রিকশাযোগে শ্রীপুর এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে তারা আত্মগোপন করে।

পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে র‌্যাব–৪, সিপিসি–২ সাভার এর নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক রফিকুল ইসলাম।

আব্দুর রউফ রিপন/আফ/দীপ্ত সংবাদ