শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় একাদশ শ্রেণির পুরস্কার বিতরণ বইপড়া কর্মসূচি

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শুক্রবার (১৯ মে) সকাল ১১ টার দিকে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির বিজয়ী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ আলম সরোয়ার, বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মানিত ট্রাস্ট্রি ও সাবেক সচিব জনাব আমিনুল ইসলাম ভুঁইয়া এবং সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি জনাব আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

এ সময় ঢাকা মহানগরের সেরা ১৩টি কলেজ এবং কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির আওতায় স্বাগত ১০৬জন, শুভেচ্ছা ৮৯জন, অভিনন্দন ৪৬জন ও সেরাপাঠক ক্যাটাগরিতে ২৫ জনকে পুরস্কার দেওয়া হয়।

শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার পুরস্কার বিজয়ী ছাত্র–ছাত্রীদের উদ্দেশে বলেন, বই তোমাকে মানুষ চিনতে, সমাজ চিনতে সহায়তা করবে। তোমাদের চিন্তা উন্নত হলেই আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধ ও উন্নত হবে।

এছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা যে সুযোগ পাইনি, বিশ্বসাহিত্য কেন্দ্র তোমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। এই সুযোগকে তোমরা কাজে লাগাও, বেশি বেশি করে বই পড়ো।

অনুষ্ঠানের সভাপতি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি জনাব আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘তোমাদের জ্ঞান পিপাসা বাড়াতে হবে এবং এই পিপাসা মেটানোর চেষ্টা করতে হবে। আর এই পিপাসা মেটানোর মাধ্যম হলো বই। পৃথিবীতে যা কিছু বড়, শ্রেষ্ঠ তার সবই পাবে বই এর মধ্যে। নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই উল্লেখ করেন তিনি।‘

উল্লেখ্য,একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সেরা ১২টি বই পড়ার সুযোগ পাবে। আর যারা ১২টি বই পড়েছে বলে প্রতীয়মান হবে, তারা পাবে সেরা পাঠক পুরস্কার।

আল/দীপ্ত সংবাদ