শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

রোজ মিষ্টি খাচ্ছেন?

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
রোজ মিষ্টি খাচ্ছেন?

মিষ্টি খেতে কমবেশি সবাই পছন্দ করেন। কেউ কেউ আবার প্রতিদিনই মিষ্টি খান। অতিরিক্ত মিষ্টি খেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে, ওজন বেড়ে যায়। এছাড়া ত্বকও ক্ষতিগ্রস্ত হয়।

বিশেষজ্ঞদের মতে, যাদের তৈলাক্ত ত্বক, তাদের জন্য খুবই ক্ষতিকর অত্যাধিক মিষ্টি খাওয়া। কারণ তৈলাক্ত ত্বকে এমনিতেই ব্রণ কিংবা অ্যাকনের সমস্যা দেখা দেয়। তার উপর অতিরিক্ত মিষ্টি খেলে ব্রণের সমস্যা আরও বেড়ে যায়। তাই ইচ্ছে হলেও স্বাস্থ্য এবং ত্বকের কথা চিন্তা করে অত্যধিক মিষ্টি খাওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে।

পুষ্টিবিদদের মতে, মিষ্টিতে এমন কিছু উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য় একেবারেই উপযুক্ত নয়। হজমের গোলমাল দেখা দিতে পারে। এমনকি পেটেরও নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত মিষ্টি খেতে ত্বকে নানারকম ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে।

অনেকের খুব কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। এর অন্যতম কারণ হিসেবে মিষ্টিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মিষ্টিতে থাকা গ্লাইসেমিক ইনডেক্স ত্বকে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ ফেলে দেয়।

বিশেষজ্ঞদের মতে, ত্বক রুক্ষ, শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে পড়ে অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে। অত্যধিক মিষ্টি খেলে ত্বকের আদ্রতা কমে গিয়ে তা আরও নিষ্প্রাণ লাগে।

ত্বক সুস্থ রাখতে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পর্যাপ্ত পানি পানে ত্বক সুস্থ থাকে। পাশাপাশি অনেক রোগ দূরে থাকে।