শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত লয়াল্টি দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড এবং বার্তা সংস্থা এপি।

এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এর একটু পরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র ভানুয়াতু, ফিজি, নিউজিল্যান্ড ও কিরিবাতির জন্য সুনামি সতর্কতা জারি করে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে।

ক্যালিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সারা দেশে সুনামি সতর্কতা জারি করেছে। পুরো ক্যালিডোনিয়ার অধিবাসী, লয়াল্টি দ্বীপপুঞ্জ এবং মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত সবাইকে সেখান থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে হাওয়াই জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের দেশে বর্তমানে সুনামির শঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডব্লিউ) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় উপকূলে সুনামিতে ৩ মিটার পর্যন্ত ঢেউ তৈরি হতে পারে।

ভানুয়াতুর আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘৭.৭ মাত্রার একটি ভূমিকম্প ১ থেকে ৩ মিটারের মধ্যে ধ্বংসাত্মক সুনামি তরঙ্গ সৃষ্টি করার সক্ষমতা রাখে।’ ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস ভানুয়াতু গোষ্ঠীর লোকজনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

ফিজির খনিজ সম্পদ বিভাগের সিসমোলজি বিভাগ দেশটির উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।

আফ/দীপ্ত নিউজ