শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

দীর্ঘদিন ইলিশ সংরক্ষণ করবেন যেভাবে

আদীব জামাল
আদীব জামাল
দীর্ঘদিন ইলিশ সংরক্ষণ করবেন যেভাবে

বাজারে এখন ইলিশ সরবরাহ বেড়েছে। দামও তুলনামুলকভাবে কম। চাইলে এ সময় বেশি করে ইলিশ মাছ কিনে সংরক্ষণ করতে পারেন। তবে অনেকেই জানেন না সঠিক উপায়ে কীভাবে দীর্ঘদিন ইলিশ মাছ সংরক্ষণ করা যায়। ইলিশ মাছ সংরক্ষণ করলে কমপক্ষে ৬ মাস কিংবা বছরজুড়েও খেতে পারবেন। সঠিক উপায়ে ইলিশ সংরক্ষণ করলে স্বাদ-গন্ধে কোনো তারতম্য হয় না। এতে করে সারাবছরই ইলিশের স্বাদ নিতে পারবেন।

বছরজুড়ে ইলিশ সংরক্ষণের সহজ উপায়-

প্রথম পদ্ধতি : প্রথমে ইলিশ মাছটিকে টুকরো করে কেটে নিন। এবার মাছ প্রতি ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁডো, আধা চা চামচ ধনিয়া গুঁডা ও পরিমাণমতো লবণ দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিন। মসলামাখা মাছের টুকরোগুলো এয়ার টাইট প্যাকেটে ভরে রাখুন। যাতে প্যাকেটের মধ্যে বাতাস চলাচল করতে না পারে। এবার পাত্রটি ডিপ ফ্রিজে রাখুন। এভাবে সংরক্ষণ করলে প্রায় ৬ মাস ভালো থাকবে।

দ্বিতীয় পদ্ধতি : আরও বেশিদিন ইলিশ মাছ সংরক্ষণ করতে চাইলে আস্ত মাছই একটি পলিথিনে ভরে রাখুন। খেয়াল রাখবেন প্যাকেটের মধ্যে যেন বাতাস না ঢোকে। এবার মাছের প্যাকেটটি ডিপ ফ্রিজে ভরে রাখুন। এ উপায়ে ইলিশ মাছ সংরক্ষণ করলে খেতে পারবেন বছরজুড়ে।