শিরোনাম
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত

চট্টগ্রামের হাটহাজারীর ধলই বালুরটাল এলাকায় বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন যাত্রীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী থানার উপপরিদর্শক রহমত উল্লাহ জানান, ধলই বালুরটাল এলাকায় বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়।

গুরুতর আহত এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ