শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বিনোদন

ভক্তদের জল্পনায় পানি ঢেলে দিলেন দীপিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভক্তদের জল্পনায় পানি ঢেলে দিলেন দীপিকা
দীপিকা-রণবীর। ছবি:সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল দীপিকা–রণবীরের সংসারের ভাঙন নিয়ে। এবার সে বিষয়ে দর্শকদের পরিষ্কার ধারণা দিলেন বলি অভিনেত্রী রণবীরপত্নী দীপিকা পাড়ুকোন।

বলিপাড়ায় দীপিকা–রণবীর প্রথম সারির তারকা দম্পতি। তাদের নিয়ে তাই ভক্তদের আগ্রহের শেষ নেই। মাঝে তাদের সংসারে অশান্তির সুর ওঠায় আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন তারা।

তবে ভক্তদের জল্পনায় পানি ঢেলে এবার সে বিষয়ে মুখ খুলেছেন দীপিকা। সম্প্রতি ‘দ্য গ্লোবাল স্টার’ পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নেন দীপিকা। সে সময়ের সাক্ষাৎকারেই দীপিকা নানা বিষয়ে আলোচনা করেন।

‘দ্য গ্লোবাল স্টার’ পত্রিকার সাক্ষাৎকারে দাম্পত্য সমীকরণ নিয়ে দীপিকাকে প্রশ্ন করা হলে উত্তরে দীপিকা বলেন, এই প্রজন্মের মধ্যে ধৈর্য খুবই কম। সম্পর্ক টিকিয়ে রাখতে একাধিক বিষয় মাথায় রাখতে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে আরও জানা যায়, দীপিকা মনে করেন, ধৈর্য বজায় রাখাই সংসারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই সাক্ষাৎকারে রণবীর প্রসঙ্গে দীপিকা বলেন, ‘ওর সঙ্গে থাকলে আমি আমার যাবতীয় হীনম্মন্যতা, দুর্বলতা, দুঃখ ভাগ করে নিতে পারি।’

দীপিকার মন্তব্যে দর্শক, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের বুঝতে বাকি নেই, এ তারকা জুটির সংসার এখনও অটুট রয়েছে। সংসারে বিচ্ছেদের সুর না থাকায় বেশ খুশিও হয়েছেন রণবীর–দীপিকার অনুরাগীরা।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।