
মুন্সীগঞ্জে হিট স্ট্রোক করে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জের সদরের পঞ্চসারে হিট স্ট্রোক করে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ( ১১ মে ) সাড়ে ৯টার দিকে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়া এই তীব্র গরমে সদরের বিভিন্ন কেন্দ্রে আরও তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ওই পরীক্ষার্থীর নাম মাহমুদুল হাসান (১৮)। সে টঙ্গীবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাহমুদুল হাসান সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষারর্থী।
জানা গেছে, আজ সকাল ৯টা ১৫মিনিটে মাহমুদুলের বাবা তাকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে যায়।তার কিছুক্ষণ পর মাহমুদুল অসুস্থ হয়ে পড়লে সেখানে থাকা বাকি পরীক্ষার্থীরা তার মাথায় পানি দিয়ে শিক্ষকদের খবর দেয়। পরে তাকে শিক্ষকরা মুন্সীগঞ্জ সদর হাসপাতাল নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওই পরীক্ষার্থীর বাবা আনোয়ার হোসেনের বলেন, আমার ছেলে অসুস্থ ছিলো। তার হার্টে সমস্যা ছিলো। শিক্ষদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে ছেলেকে মৃত দেখি।
আল/দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।